তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

‘তেল না থাকার’ কথা নোটিশে লিখে রাজধানীর একটি পাম্প বন্ধ রাখা হয়েছে। মোহাম্মদপুর, ঢাকা, ৮ মার্চ ২০২৬

পাম্পের বাইরে তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কারের চালকেরা। কিন্তু পাম্পগুলো থেকে বলা হচ্ছে, তেল নেই। আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত রাজধানীর বেশ কয়টি পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।