তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
স্বাস্থ্য অধিদপ্তর দেড় মাস আগে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল। গত ২৭ মে ঘটেছিল এই ঘটনা। তবে আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তিনটি শর্তে হাসপাতালটিকে আবার কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। শর্তগুলো হলো ১৯৮২ অধ্যাদেশ প্রতিপালন, দ্রুত ডিউটি ডাক্তার-নার্স নিয়োগ এবং শর্তভঙ্গে আইনানুগ ব্যবস্থা।