রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার গ্যাসের চাপ কম থাকবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরাসহ আশপাশের এলাকায় আগামীকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত ১৫ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। পাইপলাইন স্থানান্তরকাজের জন্য এসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
আজ শুক্রবার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল ঢাকা-আশুলিয়া দ্রুতগতির উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণ প্রকল্পের সেকশন-১–এর গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তরকাজ করা হবে। এ জন্য সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।