ঢাকার চকবাজারে খাজা মার্কেটের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড
রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আশিক টাওয়ারের পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
আজ শনিবার ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, বেলা ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ১টা ৪৬ মিনিটে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট পথে রয়েছে।