ডেঙ্গু নিয়ে নতুন ৩৩৪ রোগী হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
ফাইল ছবি: প্রথম আলো

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ২৭৩ জন এবং ঢাকার বাইরে ৬১ জন। বর্তমানে দেশে মোট ১ হাজার ২৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ৯৮৭ জন এবং ঢাকার বাইরে ২৫১ জন রয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ৫ হাজার ৫৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ৪ হাজার ৩৩৯ জন এবং ১ হাজার ২২৫ জন ঢাকার বাইরের। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর মধ্যে ২৩ জনের মৃত্যুই হয়েছে চলতি জুন মাসে।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। দেশে বড় আকারে প্রথম ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল ২০০০ সালে। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

আরও পড়ুন

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।

আরও পড়ুন