দূষিত শহরের তালিকায় আজ ঢাকা তৃতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

আবারও অস্বাস্থ্যকর হয়ে উঠছে রাজধানী ঢাকার বায়ু। তবে গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার ঢাকার বায়ুর একটু ভালো। দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা এখন তৃতীয় স্থানে অবস্থান করছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৪, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। গতকাল সোমবার সকাল সোয়া নয়টার দিকে একিউআই স্কোর ছিল ১৯৫, আজ ১৭৪।

বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রতিষ্ঠানের করা বায়ুমান সূচক অনুযায়ী আজ মঙ্গলবার সকালে ১৯৯ সূচকে শীর্ষে পাকিস্তানের করাচি শহর। এরপরই তালিকায় ১৮২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা; ১৭৪ নিয়ে ঢাকায় তৃতীয়। চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। এ শহরটির বায়ু মানের সূচক ১৭৩, এরপর পোল্যান্ডের রোক্লো (১৭২), তাইওয়ানের কাওসিয়ায়ং (১৬৬), বসনিয়াপর সারায়েভো (১৬৫)।

ছবিটি আইকিউ এয়ার–এর ওয়েবসাইট থেকে সকাল ৯.৩০ মিনিটে নেওয়া

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।