ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫০৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেঙ্গু জ্বরের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে
ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫০৩ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ২২৯ জন ডেঙ্গুতে মারা গেলেন। আর চলতি জুলাইয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৮২ জন।

আরও পড়ুন

ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালসহ ঢাকার ২৫টি হাসপাতাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ও রোগী ভর্তির প্রতিবেদন জমা দেয়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানী ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৯০৭ জন। বাকি ৫৯৬ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকার বাসিন্দা দুজন ও ঢাকার বাইরের দুজন।

চলতি বছর এখন পর্যন্ত ৪৪ হাজার ২০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ৭০৫ জন ও ঢাকার বাইরে ১৮ হাজার ৫০০ জন আক্রান্ত হয়েছেন।

দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা যান গত বছর, ২৮১ জন। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।

আরও পড়ুন