ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

আগুনপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে ঢাকার উত্তর সিটি করপোরেশন কার্যালয় ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আজ বৃহস্পতিবার সকালে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল রাশেদ প্রথম আলোকে বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে। আজ সকাল ৭টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।