হাজারীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় নারী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাজারীবাগের বেড়িবাঁধ বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শিল্পী বেগম (৪২)। তিনি গৃহকর্মী ছিলেন।

হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাজ্জাদুর রহমান প্রথম আলোকে বলেন, শিল্পী বেগম হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে যান।

শিল্পী বেগমের ছেলে মো. হৃদয় প্রথম আলোকে বলেন, তাঁর মা সকালে কাজের উদ্দেশে বের হন। একটি বাসায় কাজ শেষে বাসায় ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।

শিল্পী বেগমের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। তিনি হাজারীবাগের একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন।