ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২
দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবারর সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ৫ জন ও ঢাকার বাইরে ১৭ জন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হলেন ৩৯৯ জন। তাঁদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ১৮৭ জন, ঢাকার বাইরে ২১২ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২০ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৪৮ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৭২ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৮১ জন মারা যান গত বছর।