জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর জাহাঙ্গীর হোসেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন জাহাঙ্গীর হোসেন।
অফিস আদেশে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে তাঁকে (জাহাঙ্গীর হোসেন) প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামীকাল সোমবার তাঁর কার্যক্রম শুরু করবেন এবং বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।