বিএনপির জনসমাবেশ: সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে পুলিশের সতর্ক অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহরাওয়ার্দী উদ্যানের আশাপাশে পুলিশের অবস্থান
ছবি: দীপু মালাকার

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ সোমবার বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সরেজমিন সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ করা গেছে। এর মধ্যে মৎস্য ভবন এলাকায় পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে।

আরও পড়ুন
সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে পুলিশের অবস্থান
ছবি: দীপু মালাকার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, কেউ শান্তিপূর্ণ সমাবেশ করলে পুলিশ তাদের সহযোগিতা করে। বিএনপির আজকের সমাবেশকে ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এখানে তৃতীয় পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়েও পুলিশ সতর্ক আছে।

আরও পড়ুন

গত শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বাধা এবং মামলা-হামলার প্রতিবাদে আজ দেশের সব জেলা শহর ও মহানগরে জনসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ঢাকায় আজ বিএনপি জনসমাবেশ করছে সোহরাওয়ার্দী উদ্যানে।