কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজার এলাকার কাঠের দোকানে আজ সোমবার রাত সাড়ে ১০টা দিকে আগুন লাগেছবি: প্রথম আলো

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কাঠের দোকানে আগুন লেগেছে। আজ সোমবার রাত ১০টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

রাজধানীর কারওয়ান বাজার এলাকার কাঠের দোকানে আগুন নেভাতে চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের দুজন কর্মী। আজ সোমবার রাত সাড়ে ১০টা দিকে
ছবি: প্রথম আলো

ফায়ার সার্ভিস এক বার্তায় জানায়, খবর পেয়ে ১০টা ৪৫ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বর্তমানে পাঁচটি ইউনিট সেখানে কাজ করছে। আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।