ঈদযাত্রা শান্তিপূর্ণ ও ভোগান্তিমুক্ত হয়েছে: ওবায়দুল কাদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রা শান্তিপূর্ণ ও ভোগান্তিমুক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী উড়ালসড়ক (ফ্লাইওভার) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বাস, ট্রেন, লঞ্চ—কোথাও এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরবাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার।
ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয়, তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।