রাজধানীর মহাখালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার, জাপানের নাগরিক বলে সন্দেহ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাপানের নাগরিক বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল রোববার রাতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তিনি ডিওএইচএসের একটি বাসায় ভাড়া থাকতেন। পোশাক তৈরির বিভিন্ন সরঞ্জামের ব্যবসা করতেন তিনি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে জাপান দূতাবাস থেকে পুলিশ এসে ওই ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে গেছেন। তাঁরা তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন।