কাকরাইলে রং করতে গিয়ে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কাকরাইলের একটি ভবনে রঙের কাজ করার সময় পড়ে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ তাইজুল (২০)। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য তাইজুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি শিবচরে। বাবার নাম তোতা খান।
প্রত্যক্ষদর্শী দেলোয়ার প্রথম আলোকে বলেন, কাকরাইলের একটি ভবনের দোতলায় দেয়ালে রঙের কাজ করছিলেন তাইজুল। হঠাৎ নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।