টিএসসি এলাকার ফুটপাত থেকে নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ফুটপাত থেকে আজ বৃহস্পতিবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানার পুলিশ। নবজাতকটি মেয়ে।
শাহবাগ থানার উপপরিদর্শক মো. শাহাদত আলী প্রথম আলোকে বলেন, আজ দুপুরে খবর পেয়ে টিএসসি এলাকায় ফুটপাত থেকে সাদা ব্যাগে লাল কাপড়ে মোড়ানো এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে বেলা দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।