রাজধানীতে বাস–ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর পোস্তগোলা সেতুতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ট্রাক চালকের মৃত্যু হয়েছে। তাঁর না আবুল কালাম (৩০)। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শুক্রবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শুক্রবার সকালে কেরানীগঞ্জ থেকে ট্রাক নিয়ে ঢাকায় ঢুকছিলেন আবুল কালাম। তখন রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আরেকটি গাড়িকে ওভারটেক করতে গেলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক আবুল কালাম আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাচ্চু মিয়া বলেন, আবুল কালামের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়িতে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।