অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিমানবন্দর থানাধীন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বাগান থেকে গত সোমবার রাতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির (৩১) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, পুরাতন রাডার স্টেশনের পশ্চিম পাশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বাগান থেকে পচন ধরা, বিবস্ত্র লাশটি উদ্ধার করা হয়। পাশে পড়ে ছিল একটি লুঙ্গি। কেউ শ্বাসরোধ করে তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।