অজ্ঞাতনামা নারীকে ধর্ষণের পর খুন গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশান ২ নম্বরের একটি নির্মাণাধীন বাড়িতে অজ্ঞাতনামা এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আবদুল কাইয়ুম (১৯) ও রফিকুল ইসলাম (২২) নামে দুই নিরাপত্তাকর্মীকে গতকাল গ্রেপ্তার করেছে।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বলেছেন, গ্রেপ্তার হওয়া নিরাপত্তাকর্মীরা হত্যার কথা স্বীকার করেছেন।পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে গুলশান ২ নম্বরের ৫৭ নম্বর সড়কের একটি নির্মাণাধীন বাড়ির নিচতলা থেকে অজ্ঞাত এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। নিহত নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরনে সালোয়ার ও কামিজ রয়েছে। বয়স আনুমানিক ২০ বছর। লাশ উদ্ধারের পর ওই বাড়ির নিরাপত্তাকর্মী কাইয়ুম ও রফিকুলকে পুলিশ গ্রেপ্তার করে।মর্গ সূত্র জানায়, ওই নারীর শরীরে ধর্ষণের আলামত রয়েছে। হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন।গুলশান থানার ওসি প্রথম আলোকে জানান, জিজ্ঞাসাবাদে নিরাপত্তাকর্মীরা পুলিশকে জানিয়েছেন, ঘটনার দিন দুপুরের দিকে ওই নারী এসে এক নির্মাণ শ্রমিককে খুঁজতে থাকেন। কিন্তু সেখানে ওই শ্রমিক উপস্থিত না থাকায় তাঁরা তাঁকে ভেতরে ঢুকতে দেননি। কথাকাটাকাটির একপর্যায়ে ওই নারী রড নিয়ে তাঁদের আঘাত করেন। এ সময় তাঁরা দুজন রডটি কেড়ে নিয়ে পাল্টা আঘাত করলে তিনি মারা যান।তবে ওসি বলেন, নিরাপত্তাকর্মীদের বক্তব্যে মনে হচ্ছে, নিহত নারীটি যৌনকর্মী ছিলেন।