অজ্ঞাতনামা ১৫০ ছাত্রের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসে বিচ্ছৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালের অজ্ঞাতনামা ১৫০ ছাত্রের বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে কোতোয়ালি থানায় এ মামলা করেন।কোতোয়ালি থানার কর্তব্যরত উপপরিদর্শক মকবুল হোসেন জানান, গত মঙ্গলবার রাতে প্রক্টর কামালউদ্দীন আহমেদ বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় দেড় শ অজ্ঞাতনামা ছাত্রকে আসামি করা হয়েছে।সহকারী প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, বিচ্ছৃঙ্খলা, ভাঙচুর ও শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট করায় এ মামলা হয়েছে।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান ও তাঁদের অনুসারী কর্মীদের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল কম। ওই দুই নেতার অনুসারীরা আগের দিন তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন।