অজ্ঞান ও মলম পার্টির পাঁচ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল সোমবার রাজধানীর গাবতলী ও আগারগাঁওয়ের তালতলা গরুর হাটে অভিযান চালিয়ে ‘অজ্ঞান’ ও ‘মলম’ পার্টির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার বড়ি, কিছু মলম ও মরিচের গুঁড়া উদ্ধার করা হয়েছে।ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার করা অজ্ঞান পার্টির সদস্যরা চা-বিক্রেতা হিসেবে বিভিন্ন গরুর হাটে ঘোরাফেরা করে। সুযোগ বুঝে তারা উচ্চমাত্রার ঘুমের বড়ি ‘অ্যাটিভেন’ গুলে গরুবিক্রেতাদের খাইয়ে দেয়। এ সময় তারা অচেতন হয়ে পড়লে অজ্ঞান পার্টির সদস্যরা গরু নিয়ে পালিয়ে যায়।