অজ্ঞান পার্টির কবলে পড়ে দেড় লাখ টাকা খোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে মনির হোসেন (৪০) নামের এক ব্যক্তি দেড় লাখ টাকা খুঁইয়েছেন। গতকাল সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, মনির হোসেন ফকিরের পুলের একটি রিক্রুটিং এজেন্সির কর্মী। গতকাল দুপুরে পুলিশ সায়েদাবাদ বাস টার্মিনালের হোমনা বাস কাউন্টারের কাছ থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ তাঁর পকেটে পাওয়া একটি মোবাইল নম্বরে যোগাযোগ করলে হারুন নামে এক ব্যক্তি হাসপাতালে এসে মনিরকে তাঁর ভগ্নিপতি বলে শনাক্ত করেন। তাঁর বাড়ি কুমিল্লার হোমনায়।