অজ্ঞান পার্টির খপ্পরে ছাপাখানার কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আমিন মিয়া নামের ছাপাখানার এক কর্মচারী টাকা ও মুঠোফোন খুইয়েছেন। অচেতন অবস্থায় গতকাল সোমবার তাঁকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন জানান, গতকাল সকাল সাতটার দিকে তিনি বাবুবাজার থেকে ব্রাদার্স পরিবহনের বাসে সাভারের আমিনবাজার যাচ্ছিলেন। আমিনবাজারে পৌঁছানোর পর চালক ও তাঁর সহযোগীরা আমিন মিয়াকে অচেতন অবস্থায় দেখে কাউন্টারে শুইয়ে রাখেন। পরে আমিন মিয়াকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।