অজ্ঞান পার্টির খপ্পরে পরিবহন ব্যবসায়ী দুই লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডার কুড়িল বিশ্বরোডে গত বুধবার গভীর রাতে মোহাম্মদ সোহাগ (৩০) নামের এক পরিবহন ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুই লাখ টাকা খুইয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতাল সূত্র জানায়, বুধবার গভীর রাতে সোহাগকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর তাঁর জ্ঞান ফিরে আসে। এরপর সোহাগ কর্তব্যরত কর্মচারীদের জানান, কুড়িল বিশ্বরোড হয়ে তিনি তাঁর বন্ধু শাহ আলমের কুড়িলের কুড়াতলার বাসায় যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর নাকে রুমাল চেপে ধরে। এরপর তাঁর আর কিছুই মনে নেই। তিনি বলেন, তাঁর কাছ থেকে সোয়া দুই লাখ টাকা নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা। খিলক্ষেত থানার ওসি শামীম আহমেদ বলেন, এ-সংক্রান্ত অভিযোগ নিয়ে থানায় কেউ আসেনি।