অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৪ হাজার টাকা খোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের গুলিস্তান এলাকায় গতকাল সোমবার দুপুরে আলী আশরাফ ও মো. সেলিম নামের দুই ব্যক্তি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৪ হাজার টাকা খুইয়েছেন। পুলিশ এ কথা নিশ্চিত করেছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ব্যক্তিরা বঙ্গবাজারের একটি পোশাক প্রতিষ্ঠানে চাকরি করেন। গতকাল দুপুর ১২টার দিকে তাঁরা ফুলবাড়িয়ায় একটি বেসরকারি ব্যাংক থেকে টাকা তুলে কর্মস্থলে ফিরছিলেন। গুলিস্তান সিটি মার্কেটের সামনে এলে তাঁরা অজ্ঞান পার্টির খপ্পরে পরে অচেতন হয়ে যান। পরে তাঁদের হাসপাতালে নেওয়া হয়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সুস্থ হওয়ার পর ওই দুজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তাঁদের কাছ থেকে ১৪ হাজার টাকা খোয়া গেছে।