অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার উপকরণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার বাবুবাজারে গত বুধবার রাতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির দুই সদস্যকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশ কোতোয়ালি থানার বাবুবাজার এলাকায় অভিযান চালায়। পুলিশ অজ্ঞান পার্টির সদস্য নুরুল ইসলাম গিট্টু (২৮) ও শফিকুল ইসলাম ওরফে খোকনকে (৩৮) গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে অজ্ঞান করার ট্যাবলেট, মলম, বিষাক্ত পদার্থমিশ্রিত হালুয়া ও মিষ্টি পান উদ্ধার করা হয়।ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিজানুর রহমান প্রথম আলোকে জানান, গ্রেপ্তার হওয়া অজ্ঞান পার্টির সদস্যরা, চলতি পথে বিষাক্ত খাবার খাইয়ে যাত্রীদের অজ্ঞান করে তাদের টাকা নিয়ে পালিয়ে যান।