অটিস্টিক শিশুকে চিকি ৎ সার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অটিস্টিক ও মানসিক সমস্যাগ্রস্ত শিশুকে পুরোপুরি ভালো করার আশ্বাস দিচ্ছে একটি প্রতিষ্ঠান ও তার চেয়ারম্যান। ওই প্রতিষ্ঠানের সেবা নিতে গিয়ে প্রতারণার শিকার এক অভিভাবক অভিযোগ করেছেন, মিথ্যা আশ্বাস দিয়ে প্রতিষ্ঠানটি মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে। অর্গানাইজেশন ফর চিলড্রেনস কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট (অর্কিড) নামের এ প্রতিষ্ঠানটি রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত। এর চেয়ারম্যান উম্মে কুলসুম।উম্মে কুলসুম তাঁর নামপত্রে (নেমকার্ড) লিখেছেন, তিনি মনোবিজ্ঞানী, শিশু-কিশোর আচরণ ও মনোরোগ বিশেষজ্ঞ, গবেষক, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিশু হাসপাতালে কাজের অভিজ্ঞতাও তাতে বলা আছে।উম্মে কুলসুম প্রথম আলোকে বলেন, তিনি এমবিবিএস পাস করেননি, কোনো প্রতিষ্ঠানের অধীনে গবেষণাও করেননি। নিজেকে ‘মনোরোগ বিশেষজ্ঞ’ দাবি করার যুক্তি হিসেবে তিনি বলেন, ‘আমি কাজ করি, তাই লিখেছি।’ সংশ্লিষ্ট চিকি ৎ সকেরা বলছেন, মনোরোগ বিশেষজ্ঞ লিখতে হলে প্রথমে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে। তারপর মনোরোগ বিষয়ে ডিগ্রি নিতে হবে বা কমপক্ষে কোনো কোর্স করতে হবে।এ প্রতিষ্ঠানে সন্তান ভর্তি করে প্রতারিত হওয়ার অভিযোগ করেছেন আইনজীবী মো. শাকের হোসেন। এ প্রতিবেদককে তিনি বলেন, গত বছর মে মাসে ছেলেকে অর্কিডে ভর্তি করানোর সময় অনুদান দেন এক লাখ টাকা। এ ছাড়া মে থেকে ডিসেম্বর পর্যন্ত মাসিক তিন হাজার টাকা করে দেন নিয়মিত। প্রতিষ্ঠানটি ১৯ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ ছিল। ১৬ জানুয়ারি ছেলেকে প্রতিষ্ঠানে নিয়ে গেলে কর্তৃপক্ষ আবার দেড় লাখ টাকা দাবি করে। শাকের হোসেনের অভিযোগ সম্পর্কে কুলসুম বলেন, ‘আমরা যদি মনে করি কাউকে ভালো করতে পারব না, তাহলে ভর্তি বাতিল করি।’ দেড় লাখ টাকা দাবি করার বিষয়টি তিনি অস্বীকার করেন। ছেলে ভালো করার আশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, ‘চিকি ৎ সায় কেউ গ্যারান্টি দিতে পারে না।’অর্কিডের লিফলেটে বলা আছে, ২০০৪ সাল থেকে এ পর্যন্ত অটিস্টিক শিশুসহ বিভিন্ন মানসিক সমস্যার সাতজন শিশু পুরোপুরি ভালো হয়ে মূলধারার স্কুলে পড়ছে। তাতে লেখা, ‘অভিভাবকেরা শিশুকে ধৈর্য ধরে চিকি ৎ সা করলে অটিস্টিক ও গভীর সমস্যাগ্রস্ত শিশুরা পুরোপুরি ভালো হয়ে যায়। ভবিষ্যতে চাকরি, বিয়েসহ স্বাভাবিক সব কাজই করতে পারেন।’ লিফলেটের প্রতিশ্রুতির প্রসঙ্গ তুললে কুলসুম চুপ করে থাকেন। ঢাকা শিশু হাসপাতালের শিশু বিকাশ কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নায়লা জামান খান প্রথম আলোকে বলেন, ‘অটিস্টিক ও মানসিক সমস্যায় আক্রান্ত শিশুদের চিকি ৎ সা দিয়ে পুরোপুরি ভালো করা যাবে—এ দাবি কেউ করতে পারেন না। চিকি ৎ সার আওতায় এনে এ শিশুদের লক্ষণগুলো কমানো যায়, পুনর্বাসন করা যায়।’অর্কিড সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত। এর গঠনতন্ত্রে দুস্থ শিশুদের সেবা দেওয়ার কথা বলা আছে। তবে দরিদ্র কেউ এখানে ভর্তি হতে পারে না। এখানে শিশুদের মারধর করারও অভিযোগ আছে।সংগঠনটির কাউন্সিলর ও মহাসচিব নুসরাত জাহান প্রথম আলোকে বলেন, অনুদান দিতে পারলে অভিভাবক শিশুকে ভর্তি করাতে পারেন। এক লাখ, দেড় লাখ; আবার ১০ হাজার টাকাতেও ভর্তি হয়। প্রতিষ্ঠানে ১৮ জন শিশু চিকি ৎ সা নিচ্ছে। শিক্ষক চারজন। শিশুদের মারধর করা হয় কি না—এ প্রশ্নের উত্তরে নুসরাত বলেন, ‘আদর-শাসন দুটোই করা হয়।’ সরেজমিনে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে শিশুদের জন্য কোনো খেলনা নেই। স্যাঁতসেঁতে দুটি ঘরে শিশুরা থাকে। খেলার কোনো জায়গা নেই।মো. শাকের প্রথম আলোকে বলেন, ‘ছেলের ঠোঁট কাটা, গালে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে জানতে চাইলে প্রতিষ্ঠান থেকে বলা হতো, খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। কিন্তু ভেতরে কোনো খেলার জায়গাই তো নেই।’