অটিস্টিক শিশুদের সঙ্গে আচরণ বিষয়ে কর্মশালা শেষ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটিস্টিক শিশুদের সঙ্গে আচরণ সংক্রান্ত দুই দিনের কর্মশালা আজ শেষ হচ্ছে। গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিউরোডেভেলপমেন্ট অ্যান্ড অটিজম ইন চিলড্রেন প্রথমবারের মতো সেন্টারের সম্মেলন কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় সেন্টারটির কর্মসূচি সমন্বয়কারী শাহীন আখতার ও সেন্টারে কর্মরতসহ চিকিৎসক, মনোবিজ্ঞানী ও বিভিন্ন অটিজম স্কুলের শিক্ষকেরা অংশ নেন।কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহীন ইসলাম প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। দুই দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ইন্টারপারসনাল স্কিলস ইন কাউনসেলিং’ শীর্ষক কর্মশালার দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে আজ দুপুর সাড়ে ১২টায়। বিজ্ঞপ্তি।