অটোরিকশাচালকদের দুটি সংগঠনের ধর্মঘট ৩ জুলাই থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাড়া বৃদ্ধি, মিটার কারসাজি বন্ধ ও মালিকদের বাড়তি দৈনিক জমা আদায় বন্ধসহ ১০ দফা দাবিতে আগামী ৩ জুলাই থেকে লাগাতার ধর্মঘটের ঘোষণা দিয়েছে রাজধানীর সিএনজিচালিত অটোরিকশা চালকদের দুটি সংগঠন। ঢাকা জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। গতকাল এ দুটি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, ধর্মঘট সফল করতে শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ হবে। দুটি শ্রমিক ইউনিয়নের দাবির মধ্যে রয়েছে নতুন পাঁচ হাজার অটোরিকশার নিবন্ধন চালকদের মধ্যে দ্রুত বিতরণ, অভিজ্ঞ চালকদের সহজ শর্তে লাইসেন্স দেওয়া, অটোরিকশা স্ট্যান্ড তৈরি ইত্যাদি। বিজ্ঞপ্তি।