অতি উৎসাহী আওয়ামী লীগার হবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কেউ অতি উৎসাহী আওয়ামী লীগার হবেন না। আপনারা নিরপেক্ষ থাকলে আওয়ামী লীগের জন্য ভালো।’গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আমরা (যুবলীগ) মাঠে নামলে পরিস্থিতি কী হবে, একবার ভেবে দেখবেন।’ অনুষ্ঠানে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সভাপতিত্ব করেন।