অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সালামের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার সন্ধ্যায় দুদকের সহকারী উপপরিচালক তৌফিকুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।এজাহারে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় বিমানবন্দরে আবদুস সালামের কাছ থেকে নয় হাজার মার্কিন ডলার জব্দ করা হয়। পরে বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধানে জানা যায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রাজধানীর একটি শাখায় তাঁর নামে দুটি পৃথক ‘বৈদেশিক মুদ্রার ডিপোজিট’ হিসাবও রয়েছে। অনুসন্ধানে আরও জানা যায়, অভিযুক্ত ব্যক্তি অনেক দিন ধরেই বৈদেশিক মুদ্রার মাধ্যমে প্রায় চার কোটি ১৬ লাখ ৪১ হাজার ৯৩ টাকা অবৈধভাবে স্থানান্তর করছেন।