অতিরিক্ত বাসভাড়ার প্রতিবাদে জাসদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত বাসভাড়া আদায়ের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গতকাল সোমবার রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। জাসদের ঢাকা মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনটি হয়। পরে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন থেকে আজ মঙ্গলবার রাজধানীর চারটি স্থানে একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, নাজমুল হক প্রধান, ওবায়দুর রহমান প্রমুখ।একই প্রতিবাদে আজ বেলা ১১টায় যাত্রাবাড়ী মোড়, শাহবাগ, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও উত্তরা হাউস বিল্ডিংয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এসব কর্মসূচিতে জাসদের কেন্দ্রীয় নেতা মীর হোসাইন আখতার, নাজমুল হক প্রধান প্রমুখ নেতা উপস্থিত থাকবেন।