অধিকারের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকারের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে গতকাল শনিবার। এ উপলক্ষে ঢাকাসহ দেশের ৩১ জেলায় আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় অধিকারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনায় সংগঠনের পরিচালক এ এস এম নাসির উদ্দিন বলেন, অধিকারকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অধিকারের সমস্ত তহবিল স্থগিত করে দেওয়া হয়েছে।
অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান বলেন, বর্তমান সময়ে শুধু অধিকার নয়, মানবাধিকার রক্ষায় কাজ করে এমন আরও কয়েকটি সংগঠন সরকারের বিভিন্ন বাধা ও হুমকির শিকার হচ্ছে। অনেকে নতুন করে হয়রানির ভয়ে রাষ্ট্রীয় প্রতিবন্ধকতার বিষয়ে চুপ থাকতে বাধ্য হচ্ছে। এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সভায় আরও উপস্থিত ছিলেন ফয়জুল হাকিম, সায়রা রহমান খান, আসাদুজ্জামান প্রমুখ। বিজ্ঞপ্তি।