প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ‘অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান ফাউন্ডেশন এন্ডাওমেন্ট ফান্ড’ গঠন করা হয়েছে। এ জন্য অধ্যাপক আসাদুজ্জামানের স্ত্রী ফাতেমা জামান আট লাখ টাকা দিয়েছেন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের কাছে চেক হস্তান্তর করা হয়। এ তহবিলের আয় থেকে প্রতিবছর কলা অনুষদ ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন করে মেধাবী ও অসচ্ছল ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। এ ছাড়া বছরে দুবার ‘অধ্যাপক আসাদুজ্জামান স্মারক বক্তৃতা’র আয়োজন করা হবে। বিজ্ঞপ্তি।