অধ্যাপক ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যে হূদেরাগের চিকিৎসা ও ডায়াবেটিস নির্ণয়, ডায়াবেটিক রোগীর সঙ্গে বিশেষজ্ঞদের মতবিনিময়, দরিদ্র ডায়াবেটিক রোগীদের খাবার বিতরণ, মিলাদ মাহফিলসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক মো. ইব্রাহিম ১৯৮৯ সালের ছয় সেপ্টেম্বর মারা যান। দরিদ্র ডায়াবেটিক রোগীদের বিনা মূল্যে সেবা দেওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকায় ছিলেন। তাঁর সেই আদর্শ বাস্তবায়নে সমিতি, বারডেমসহ বেশ কিছু প্রতিষ্ঠান তাঁকে স্মরণ করে দিনটিকে সেবা দিবস হিসেবে পালন করে। বিভিন্ন জেলার অধিভুক্ত সমিতিগুলোও দিবসটি পালন করে।বারডেম হাসপাতাল মিলনায়তনে দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম ৫০ বছর আগেই বুঝতে পেরেছিলেন, ডায়াবেটিসের প্রকোপ বৃদ্ধি পাবে। তাই তিনি ডায়াবেটিক সমিতি ও বারডেম হাসপাতাল প্রতিষ্ঠা করে গেছেন। প্রতিমন্ত্রী বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সহযোগিতায় নগরীর সেগুনবাগিচায় ১০০ শয্যাবিশিষ্ট মহিলা ও শিশু ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। তা ছাড়া উত্তরায় আরও একটি মহিলা ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠার প্রকল্প হাতে নিয়েছে মন্ত্রণালয়।অনুষ্ঠানে সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান সভাপতিত্ব করেন। সভায় আলোচনায় অংশ নেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ মালিক, অধ্যাপক এম আর খান, অধ্যাপক মতিয়র রহমান, বারডেমের মহাপরিচালক অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ ও সমিতির সহসভাপতি মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান।আলোচনায় সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন বলেন, প্রতিবছর দুই থেকে সোয়া দুই লাখ রোগী নতুন করে সমিতির রেজিস্ট্রেশনের আওতায় আসছে। বর্তমানে বিশ্বে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিক রোগী। সমিতির আরেক প্রতিষ্ঠান ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট দিবসটি উপলক্ষে বিনা মূল্যে হূদেরাগ সেবার আয়োজন করে। বিজ্ঞপ্তি।