অনশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় দরপত্রে দেশীয় মুদ্রণ প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠ্যবই ছাপাসহ চার দফা দাবিতে গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুদ্রণশিল্প সমিতি। বেলা ১১টা থেকে একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন মুদ্রণশিল্প সমিতির সভাপতি শহীদ সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক আ ফ ম শাহ আলম প্রমুখ।