অনুমতি ছাড়া মানচিহ্ন ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে মার্কস কসমেটিকস নামের একটি প্রসাধন তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এর ব্যবস্থাপককে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।পুলিশের সহায়তায় গতকাল সোমবার ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান চালায়।