অনুমোদনহীন সেই ভবনের অংশবিশেষ ভেঙেছে রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম ধানমন্ডির অনুমোদনহীন সেই ভবনটির অংশবিশেষ গতকাল মঙ্গলবার ভেঙে ফেলেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সোয়া এক কাঠা জমির ওপর অনুমোদন না নিয়ে বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। প্রত্যক্ষদর্শী ও রাজউক সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে ২৫ জন শ্রমিক উচ্ছেদ অভিযান শুরু করেন। এ সময় পুলিশ সতর্ক অবস্থায় ছিল। শ্রমিকেরা প্রথমে ভবনটির তৃতীয় তলার ছাদ ভাঙা শুরু করেন। বিকেল পঁাচটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। আবাহনী মাঠের বিপরীত দিকের গলিতে পশ্চিম ধানমন্ডির ১৩৭ নম্বর বাড়ির সামনে গিয়ে বাড়ি ভাঙার দৃশ চোখে পড়ে। মানুষ বাড়ি ভাঙা দেখতে ভিড় জমায়। বাড়ি ভাঙার তত্ত্বাবধান করেছেন রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম। মালিক আলতাফ হোসেন বিশ্বাস পাশের দুটি বাড়ির সীমানা ঘঁেষে বাড়ি নির্মাণ করছিলেন। প্রতিবেশীরা তঁার বিরুদ্ধে আইন না মানার অভিযোগ তোলেন।অনুমোদনহীন এই বাড়িটি নিয়ে সম্প্রতি প্রথম আলো প্রতিবেদন প্রকাশ করেছিল। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভঁূইয়া প্রথম আলোকে বলেন, রাজউকের অনুমোদন ছাড়াই আলতাফ হোসেন সোয়া এক কাঠা জমিতে বাড়ি নির্মাণ করছিলেন। মোটা কলাম ভেঙে দেওয়ায় মালিক ভবন ওপরের দিকে সম্প্রসারিত করতে পারবেন না।শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, রাজউকের অনুমোদন না থাকায় পুরো ভবনটিই ভেঙে ফেলার কথা। কিন্তু মানবিক দিক বিবেচনায় নিয়ে তঁারা তা করেননি। বাড়িওয়ালার থাকার ও নিচতলায় ভাড়া দেওয়া অংশ তঁারা ভাঙেননি। অনুমোদনের জন্য ১৯৯৫ সালে রাজউকে নকশা জমা দিয়েছেন বলে মালিক দাবি করলেও এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। গত বছর ৬ জুন বাড়িটির মালিককে রাজউকের দেওয়া চূড়ান্ত নোটিশে বলা হয়, Èরাজউক অনুমোদিত নকশা (মঞ্জুরি) দাখিলের নোটিশ প্রদানের পরও আপনি নকশা দাখিল করেননি। বর্তমানে ভবনটি কেন ভেঙে ফেলা বা নির্মাণকাজ বন্ধ করা হবে না∏তার কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আপনারা ব্যর্থ হয়েছেন এবং নির্মাণকাজ বন্ধ করেননি। এটা ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩/বি ধারার পরিপন্থী এবং আইনের প্রতি অশ্রদ্ধার শামিল।'ম্যাজিস্ট্রেট বলেন, মাস চারেক আগে রাজউকের ভ্রাম্যমাণ আদালত একটি কলাম ভেঙে মালিককে সতর্ক করে দেন। মালিক ওই ভাঙা কলামের ওপর আস্তর দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখেন। রাজউকের অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান বলেন, আগামী এক মাসের মধ্যে অনুমোদনহীন স্থাপনা সরিয়ে নিতে লিখিত অঙ্গীকার করায় বাড়ির মালিককে উচ্ছেদ করা হয়নি।