অনুমোদনহীন সাত ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন, বিক্রি ও সংরক্ষণ করায় সাতটি ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএসটিআই, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। আদালত পরিচালনায় নেতৃত্ব দেন নির্বাহী হাকিম মো. আবু সাঈদ।অভিযানে যেসব প্রতিষ্ঠানকে জরিমান করা হয়েছে সেগুলো হলো: রাজধানীর পাটুয়াটুলির নিউ জাকের ঘৃত ভান্ডার, জাকের ঘি স্টোর, কাদের ঘি হাউস, বরিশাল ঘৃত ভান্ডার, মুসলিম ঘৃত ভান্ডার, লাক্সারি ঘি হাউস ও বন্দেশ্বরী ঘৃত ভান্ডার। বিজ্ঞপ্তি।