অনেক আশার টিকিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন সড়কপথে চলা বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বিড়ম্বনা। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে টিকিট প্রত্যাশী ঢাকাবাসীর। গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। ছবিগুলো রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে তোলা।

ভোর থেকেই গাবতলী এলাকা বাসের টিকিট প্রত্যাশীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্তিতে মাটিতে বসে পড়েন কয়েক জন টিকিট-প্রত্যাশী।

টিকিট পেয়ে যেন দিগ্বিজয়ীর হাসি।

টিকিটের জন্য অধীর অপেক্ষা।

গাবতলী বাস টার্মিনালগুলোতে বিভিন্ন বাস কাউন্টারের সামনেই ছিল উপচে পড়া ভিড়।

টিকিট জন্য সারিতে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডা।

টিকিট পেয়ে উল্লাস।

টিকিটের জন্য যাত্রীদের অপেক্ষা।