অনেকেই বিএনপিকে বিদায় জানাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, দলের অনেক নেতাই বিএনপিকে বিদায় জানাবে। বিএনপির ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরী এ প্রক্রিয়া শুরু করেছেন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক মানববন্ধনে হাছান মাহমুদ এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপির রাজনীতিতে জনগণ ভরসা করে না। এ জন্য বিএনপি থেকে অনেকে বেরিয়ে আসছেন। সমশের মবিন নিজেই বলেছেন, বিএনপির অনেক কর্মকাণ্ড তাঁর পছন্দ নয়। বর্তমান বিএনপি আগের আদর্শে নেই।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি ভাড়াটে খুনির দলে পরিণত হয়েছে। এ জন্য সমশের মবিনের মতো নেতারা দল থেকে পদত্যাগ করেছেন। বিএনপি এখন আন্ডারগ্রাউন্ড থেকে পরিচালিত হয়।
মানববন্ধনে আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, কবি রবীন্দ্র গোপ প্রমুখ।