অন্ধকারে থাকতেন আজমেরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বশুরবাড়িতে নিজের ফ্ল্যাটের সব দরজা-জানালা বন্ধ করে থাকতেন গৃহবধূ আজমেরী জেসি সুপ্তি। বারান্দাগুলোতে তুলে দিয়েছিলেন ইটের দেয়াল। গতকাল বৃহস্পতিবার আজমেরীর শ্বশুরবাড়ি পুরান ঢাকার লালবাগে গিয়ে এসব জানা যায়।এদিকে, গত বুধবার সন্ধ্যায় আজমেরীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এক বছরের মেয়েসহ তিনি বর্তমানে তাদের হেফাজতে আছেন।ঢাকা মহানগর পুলিশের উইমেন সাপোর্ট ও ইনভেস্টিগেশন ডিভিশনের উপকমিশনার শামীমা বেগম বলেন, স্বজনেরা কেউ আজমেরীর চিকিৎসার দায়িত্ব না নেওয়ায় তাঁকে আসকের হেফাজতে দেওয়া হয়েছে। ডিসেম্বর পর্যন্ত আসক তাঁর চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তখন সুস্থ না হলে অন্য সিদ্ধান্ত নেওয়া হবে। এর মধ্যে তাঁর স্বামীও চলে আসবেন।পুলিশ জানায়, রাজধানীর সেগুনবাগিচায় ভাড়া ফ্ল্যাটে থাকার আগে আজমেরী স্বামীর সঙ্গে লালবাগের আবুল হাসনাত রোডে শ্বশুরবাড়িতে থাকতেন। শ্বশুর হাজি নান্না মিয়ার মৃত্যুর পর বাড়িটি বিক্রি করে দেন নান্না মিয়ার ছেলেমেয়েরা।লালবাগের আবুল হাসনাত সড়কের ওই বাড়িটিতে গিয়ে পাওয়া যায় বাড়িটির সাবেক তত্ত্বাবধায়ক বাবুল মিয়াকে। তিনি প্রথম আলোকে বলেন, প্রায় ৩০ বছর তিনি এই পরিবারের কাজ করেছেন। হাজি নান্না মিয়ার সাবান, প্যাকেজিংসহ বিভিন্ন ব্যবসা ছিল।বাবুল বলেন, নান্না মিয়ার ছোট ছেলে আশরাফ যখন আজমেরীকে বিয়ে করেন, তখন তাঁরা দুজনেই কিশোর বয়সী ছিলেন। আশরাফের স্ত্রী মার্কিন নাগরিক ও খ্রিষ্টান, এটাই সবাই জানতেন। এখানে কিছুদিন থাকার পর তাঁদের মগবাজারে বাড়ি ভাড়া করে দেন নান্না মিয়া। সেখানে থাকার জন্য প্রতি মাসে আশরাফ বাড়ি থেকে প্রথমে ২৫ হাজার ও পরে ৩৫ হাজার করে টাকা নিতেন। নান্না মিয়া মারা যাওয়ার পর তাঁরা আবারও এ বাড়িতে ফিরে আসেন; দোতলায় থাকা শুরু করেন। তখন আশরাফ ইট কিনে দোতলার বারান্দাগুলো বন্ধ করে দেন। এমনকি রান্নাঘরের জানালাগুলোও বন্ধ করে দেওয়া হয়।বাবুল বলেন, ‘হ্যার ঘরের ভিতরে ঢুকলে দম বন্ধ হইয়া আইত। আমরা ভুলেও কোনো দিন ঢুকতাম না। অন্ধকার, কোনো বাতাস নাই। হ্যার মইদ্দেই হ্যারা দুইজন থাকত।’স্থানীয় বাসিন্দারা জানান, হাজি নান্না মিয়ার ছোট ছেলে আশরাফ কোনো কিছু করতেন না। বাবার টাকায় বসে বসে খেতেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন আশরাফ।