অপরাধীর তথ্য দিতে জননিরাপত্তা কেন্দ্র চালু
অপরাধ ও অপরাধী সম্পর্কে যাবতীয় তথ্য পুলিশকে জানাতে চালু হয়েছে জননিরাপত্তা কেন্দ্র (সিটিজেনস সেফটি সেন্টার)। গতকাল মঙ্গলবার এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।এ উপলক্ষে গতকাল ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ বলেন, কেন্দ্রটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।পুলিশ কমিশনার বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অপরাধীরা জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা করছে। এ কারণে জনগণের সার্বিক নিরাপত্তা দিতে এ কেন্দ্রটি খোলা হয়েছে।কমিশনার বলেন, এসব কেন্দ্রের ফোনে বা ফ্যাক্সে অথবা ই-মেইলে যোগাযোগ করে যে কেউ তথ্য দিতে পারবেন। তথ্য পাওয়া মাত্রই পুলিশ কার্যকর ব্যবস্থা নেবে। নিরাপত্তার জন্য তথ্যদাতার নাম ও পরিচয় গোপন রাখা হবে।তথ্য পাঠানোর ফোন: ০১১৯২১১১১২৩, ০১১৯২১১১১২৪, ০১১৯২১১১১২৫, ০১১৯২১১১১২৯, সরাসরি ফোন: ৯৩৬১০১৬, ডিএমপি ফোন নম্বর: ৯৯৯২৪৯৩, ফ্যাক্স নম্বর: ৮৩৩৩৩২৮, ই-মেইল: [email protected] / [email protected]