অপহূত উদ্ধার চারজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণ করে মুক্তিপণ দাবি করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাজধানীর ডেমরা থানার শুকুর্শী সারুলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অপহূত ব্যক্তিকে উদ্ধার করে র্যাব।এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বেশ কিছুদিন আগে গ্রেপ্তার হওয়া ওই চারজন সেলিম শেখ নামে এক ব্যক্তিকে অপহরণ করে এবং তাঁর পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেলিমের স্ত্রী র্যাব-৩ কার্যালয়ে এসে বিষয়টি জানান। সেই পরিপ্রেক্ষিতে গত বুধবার রাত আটটার দিকে র্যাব-৩-এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে পরে রুহুল আমিন (৩২), মঞ্জুরুল ইসলাম (৩৩), শাহীন হাওলাদার (৩৫) ও আবদুল মালেককে (৪০) গ্রেপ্তার করে।