অপহূত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের সাংসদের মেয়ে অপহরণের ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে চারজনকে গ্রেপ্তার করেছে। অপহরণের ১০ দিন পর ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা হলেন আসাদুজ্জামান হূদয় (২৪), তাঁর বাবা জাকির হোসেন, মা বিউটি আক্তার ও গাড়িচালক মনির হোসেন। গত ১৯ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী সেগুনবাগিচা থেকে অপহূত হয়। এ ঘটনায় তার বাবা শাহবাগ থানায় একটি মামলা করেন। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া যুবক হূদয় স্কুলছাত্রী আয়েশা চৌধুরী টুম্পা হত্যা মামলারও সন্দেহভাজন আসামি। টুম্পা তার বাবা-মায়ের সঙ্গে হাসিনুর গ্রিন কটেজে থাকত। গত ১৪ ফেব্রুয়ারি টুম্পা বাসা থেকে বের হয়। এর দুই দিন পর তার লাশ পাওয়া যায় ঢাকার অদূরে সানারপাড় খালে।