অপুষ্টি প্রতিরোধে নাগরিক সংগঠনের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অপুষ্টি কমানোর লক্ষ্যে বাংলাদেশ সিভিল সোসাইটি নেটওয়ার্ক ফর প্রোমোটিং নিউট্রিশন নামে নতুন একটি নাগরিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গতকাল শনিবার আইডিবি ভবনে সাধারণ সভার মাধ্যমে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।সংগঠনের উদ্দেশ্যের সঙ্গে একাত্ম হয়ে গতকালের সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশুপুষ্টিবিদ এম কিউ কে তালুকদার, বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন এস কে রায়, স্ত্রীরোগ বিশেষজ্ঞ লতিফা শামসুদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিজ্ঞান বিভাগের শিক্ষক খুরশিদ জাহান, একই বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক এ কে এম নূর-উন-নবী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শাহ মুনির হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল বারকাত।