অবশেষে নয়াবাজারের ওয়াসার লাইন সংস্কার করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নয়াবাজার চৌরাস্তার (বাসাবাড়ি লেনের মাথায়) সরবরাহ লাইনের পাইপ দিয়ে পানি পড়ে যাওয়ার বিষয়টি নজরে এসেছে ঢাকা ওয়াসার। গতকাল বুধবার পাইপটি সংস্কার করা হয়েছে। ঢাকা ওয়াসার উপসহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নয়াবাজার চৌরাস্তায় সরবরাহ লাইনের সুইচ বাল্ব অকেজো হয়ে যাওয়ায় পাইপ দিয়ে পানি পড়ে যাচ্ছিল। সেটি সংস্কার করা হয়েছে। প্রসঙ্গত, গত বুধবার প্রথম আলোতে ‘এক বছর ধরে পানি পড়ছে’ শিরোনামে এ বিষয়ে একটি সংবাদ ছাপা হয়।