ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার ভোরে নাসিমা বেগম (৩০) নামের এক গৃহবধূ মারা গেছেন। স্বজনদের অভিযোগ, চিকি ৎ সক ও নার্সের অবহেলায় নাসিমার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। নাসিমার স্বামী ইউনুছ হাওলাদার প্রথম আলোকে জানান, গত বৃহস্পতিবার গর্ভবতী স্ত্রী নাসিমা অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গত রোববার নাসিমার অস্ত্রোপচার করা হয়। তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। এরপর তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরদিন তাঁকে ২০২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। ইউনুছ হাওলাদার বলেন, গত সোমবার রাতে নাসিমার শ্বাসকষ্ট শুরু হলে দায়িত্বরত নার্স তাঁকে অক্সিজেন দিয়ে পাশের কক্ষে ঘুমাতে চলে যান। রাত আড়াইটার দিকে অক্সিজেন শেষ হয়ে গেলে তাঁর অবস্থার অবনতি ঘটে। তিনি (ইউনুছ) দরজা নেড়ে ওই নার্সকে ডাকতে থাকেন। নার্স দরজা না খুলেই তাঁকে পানিতে নল চুবিয়ে অক্সিজেন আছে কি না, পরীক্ষা করতে বলেন। উপায়ন্তর না দেখে তিনি ২১২ নম্বর ওয়ার্ডে গিয়ে কর্তব্যরত এক চিকি ৎ সককে তাঁর স্ত্রীর অবস্থার কথা জানান। ওই চিকি ৎ সক একটি প্রেসক্রিপশন লিখে তাঁর হাতে ধরিয়ে দেন। প্রেসক্রিপশন নিয়ে তিনি ফিরে এসে নাসিমাকে নির্জীব পড়ে থাকতে দেখে চি ৎ কার চেঁচামেচি শুরু করেন। তাঁর চি ৎ কারে ওই নার্স এসে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেন। একই সময়ে চিকি ৎ সক এসে নাসিমাকে মৃত ঘোষণা করেন। ইউনুছ হাওলাদার অভিযোগ করেন, চিকি ৎ সক ও নার্সের অবহেলায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে মামলার সিদ্ধান্ত নেবেন। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান (গাইনি বিভাগ) ফেরদৌসী ইসলাম প্রথম আলোকে বলেন, অবহেলার কারণে ওই রোগী মারা যাননি। মৃত সন্তান প্রসব করায় স্বভাবতই রোগীর অবস্থা খারাপ ছিল। তবে তিনি বলেন, অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কথা শুনে সংশ্লিষ্ট নার্সের রোগীর কাছে যাওয়া উচিত ছিল। যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, স্বজনেরা নাসিমার লাশ গ্রামের বাড়ি পিরোজপুরের জিয়ানগরের কালাইয়ে নিয়ে গেছেন।