অবিরাম হরতালের কারণ দেশবাসী জানে না: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কী কারণে অবিরাম হরতাল দেওয়া হচ্ছে, তা দেশবাসী জানে না। সে জন্য তারা এ হরতাল প্রত্যাখ্যান করেছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের বক চত্বরে জাতীয় শ্রমিক লীগের হরতালবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এ কথা বলেন।‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে না’ বলে মন্তব্য করে হানিফ বলেন, তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে সামনে রেখে মূলত দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল ও খালেদা জিয়ার দুই ছেলেকে রক্ষা করতে নাশকতামূলক কর্মসূচি দিয়ে যাচ্ছে।চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপ প্রসঙ্গে হানিফ বলেন, সুষ্ঠু নির্বাচন যদি একমাত্র লক্ষ্য হয়, সেটা নিয়ে আলোচনা করেন। আওয়ামী লীগ সব সময় আলোচনায় প্রস্তুত। এ জন্য কারও দূতিয়ালির প্রয়োজন নেই।হরতাল কর্মসূচির সমালোচনা করে হানিফ বলেন, এই হরতালে জনগণের লাভ নেই, তবে বিএনপির লাভ আছে। তারা দেশের অর্থনীতির চাকাকে স্থবির করে দিয়ে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বিরোধী দল হেফাজতে ইসলামের সমাবেশ নিয়েও ষড়যন্ত্র করেছে। কিন্তু হেফাজত তাদের ষড়যন্ত্রে পা দেয়নি।জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সিরাজুল ইসলাম, সানজিদা খানম, ফজলুল হক, হাবিবুর রহমান আখন্দ প্রমুখ।